শিরোনাম
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নতুন নাটক আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক অর্থসচিব পদে খায়েরুজ্জামান মজুমদার সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলবে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব
  • মতলবে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাখিল পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র সংক্রান্ত অব্যবস্থাপনার ঘটনায় এক ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

    জানা যায়, গত ১৩ মে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত পরীক্ষার্থীরাও অংশ নেন। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে কেন্দ্র কর্তৃপক্ষ জানতে পারে, অনিয়মিত দুই পরীক্ষার্থীর প্রশ্নপত্র কেন্দ্রে এসে পৌঁছেনি।
    পরিস্থিতি বুঝে কেন্দ্র সচিব মো. সফিকুল ইসলাম দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন। পরে জরুরি ভিত্তিতে চাঁদপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করা হয়। সকাল সোয়া ১০টার মধ্যেই ওই দুই পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়।
    জানা গেছে, প্রশ্নপত্র না পাওয়া দুই পরীক্ষার্থী মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা-এর শিক্ষার্থী ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জানান, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব সফিকুল ইসলামকে পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হয়নি এবং তারা নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।

    আরও পড়ুন

    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
    কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট