৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলবে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব
  • মতলবে দাখিল পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দাখিল পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র সংক্রান্ত অব্যবস্থাপনার ঘটনায় এক ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

    জানা যায়, গত ১৩ মে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত পরীক্ষার্থীরাও অংশ নেন। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে কেন্দ্র কর্তৃপক্ষ জানতে পারে, অনিয়মিত দুই পরীক্ষার্থীর প্রশ্নপত্র কেন্দ্রে এসে পৌঁছেনি।
    পরিস্থিতি বুঝে কেন্দ্র সচিব মো. সফিকুল ইসলাম দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করেন। পরে জরুরি ভিত্তিতে চাঁদপুর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করা হয়। সকাল সোয়া ১০টার মধ্যেই ওই দুই পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া সম্ভব হয়।
    জানা গেছে, প্রশ্নপত্র না পাওয়া দুই পরীক্ষার্থী মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা-এর শিক্ষার্থী ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জানান, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে গাফিলতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব সফিকুল ইসলামকে পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
    তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হয়নি এবং তারা নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছেন।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়