শিরোনাম
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন পেল প্রস্তাব রাড্ডা ক্লিনিক ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম নেত্রকোনা শহরে যানজট: অটোরিকশার দাপটে অসহনীয় ভোগান্তি কক্সবাজার বিমানবন্দরে প্রথম বোর্ডিং ব্রিজের ব্যবহার শুরু বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের ভেতর আ. লীগ: রিজভী চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং নেতা বগা কারাগারে ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মানারাত স্টেম ফেস্টে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চমক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা ফ্লাইট বন্ধের প্রভাবে যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • প্রচ্ছদ
  • ময়মনসিংহ বিভাগ
  • সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ
  • সাংবাদিক আলিফ হত্যার বিচারে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ

    নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ। রূপসীবাংলা নামের একটি আইপি টিভিতে কর্মরত আলিফ ‘ডিটেকটিভ আর্টিক্যাল’ নামের একটি অনলাইন পেজও পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় তিনি আততায়ীদের গুলিতে নিহত হন।

    জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম এবং তানভীর হায়াত খানসহ অন্য নেতারা। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সরকার।

    বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আলিফের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, তার ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধ করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালানোর জোর দাবি জানান।

    আরও পড়ুন

    নেত্রকোনা শহরে যানজট: অটোরিকশার দাপটে অসহনীয় ভোগান্তি
    শ্রীবরদীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ
    নেত্রকোনায় বৃদ্ধার হাত ভাঙার অভিযোগে দুই শিক্ষিকা বরখাস্ত
    বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ
    ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা
    কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর স্বপ্নের ভুবন যুব সংঘের উদ্যোগে এক অসহায় ভূমিহীনকে আর্থিক সহযোগিতা
    মতলবে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যার ঘটনায় মামলা
    মতলবে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা