
নিশ্চয়ই শিরোনামটি শুনে সবাই অবাক হচ্ছেন! তবে অবাক হওয়ার কিছু নেই ঘটনাটি পুরোপুরি সত্য। এ ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়।
জানা যায়, পৌরসভা এলাকার তিন নং ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা রাসিব গতকাল ১৮ জুলাই রবিবার রাতে নারায়ণপুর গরুর হাট থেকে ৯৫ হাজার টাকা দিয়ে একটি বলদ গরু কিনেন। পরে গরুটি নিয়ে বাড়ি ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সকালে উঠে তাদের পরিবারের লোকজন দেখেন রাতে কেনা গরুটি গাই গরু। তখন গরুর ক্রয় সূত্রে মালিক (রাসিব)কে গরু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি বলদ গরু কিনেছেন।
এ নিয়ে দীর্ঘক্ষণ তাদের মধ্যে অনেক জল্পনা-কল্পনা চলেছে।
বেশ কিছুক্ষণ পরে তারা অনুমান করে নিয়েছে যে, রাতে ক্রয়কৃত গরুটি মূলত ভুলবশত বলদ গরু মনে করে কেনা হয়েছে। পরে অবশ্য তারা অন্যত্র গরুটি ৯০ হাজার টাকা বিক্রি করে দেন।
বিষয়টি আজ সারাদিন স্থানীয় লোকজনদের টক অফ দা টাউন ছিল।
