
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলব দক্ষিণের উপাদী উত্তর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে ১১ আগস্ট বুধবার দুপুরে ১৯ মামলার আসামি মাদক সম্রাট ফয়সাল আহম্মেদ রুবেল ওরফে পল্টি রুবেল (৩২) কে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
এছাড়া একই দিন থানা পুলিশের অভিযানে পৌরসভার উত্তর দিঘলদী এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো শামীম ও৷৷ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মতলব শহরের ঘোষপাড়ার পরিচিত মাদক সম্রাট ফয়সাল আহাম্মেদ রুবেল ওরফে পল্টি রুবেলের বিরুদ্ধে মতলব দক্ষিণসহ বিভিন্ন থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।এজাহারনামীয় আসামী সহ গ্রেফতারী পরোয়ানা মূলে ০৬ মাসের সাজাপ্রাপ্ত ০১ জন এবং নিয়মিত মামলায় গ্রেফতার ০১ জন আসামী সহ মোট ০৩ তিন জন আসামী গ্রেফতার”
অদ্য ১১/০৮/২০২১ইং তারিখ মতলব দক্ষিণ থানায় কর্মরত এসআই/ মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ থানাধীন উপাদী উত্তর ইউনিয়নের উত্তর উপাদী সাকিনস্থ বাংলা বাজারের পশ্চিম পাশে গ্রেফতারী অভিযান পরিচলনাকরিয়া চাঁদপুর এর মতলব দক্ষিণ থানার এফ আই আর নং-১০/১১৯, তারিখ- ১১/০৮/২০২১, ২০২১, ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর গ্রেফতারকৃত আসামী ১. (D1TAY) ফয়সাল আহাম্মেদ রুবেল প্রঃ পল্টি রুবেল (৩২), পিতা- মৃত খসরু মিয়া স্থায়ী : গ্রাম- কলাদী (ঘোষ পাড়া, মতলব দক্ষিণ পৌরসভা।) , উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর, বাংলাদে।
২। অদ্য ১১/০৮/২০২১ইং তারিখ মতলব দক্ষিণ থানায় কর্মরত এসআই/ মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন উত্তর দিঘলদী সাকিনস্থ এলাকায় গ্রেফতারী অভিযান পরিচলনাকরিয়া জিআর সাজা -১২৫/২০ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শামীম, পিতা-মনির হোসেন গাজী, সাং-উত্তর ঘিলাতলী, (ছিডু মিাষ্টার বাড়ি), পোঃ নারায়নপুর, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর বাংলাদেশ।
৩। অদ্য ১১/০৮/২০২১ইং তারিখ মতলব দক্ষিণ থানায় কর্মরত এসআই/ মোঃ গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন মতলব দক্ষিণ থানাধীন ডিঙ্গাভাঙ্গা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচলনাকরিয়া চাঁদপুর এর মতলব দক্ষিণ থানার এফ আই আর নং-০৯/১১৮, তারিখ- ১০/০৮/২০২১, ২০২১, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০ এর গ্রেফতারকৃত আসামী মোঃ শামীম, পিতা-মনির হোসেন গাজী, সাং-উত্তর ঘিলাতলী, (ছিডু মিাষ্টার বাড়ি), পোঃ নারায়নপুর, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর বাংলাদেশ কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
