শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বারাক ওবামা পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ রংপুরে অটোরিকশা চুরির চেষ্টায় গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড় মহাবিপন্ন চালমুগরা গাছ: দ্রুত বিলুপ্তির পথে মূল্যবান ভেষজ দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে কর্মীর প্রাণহানি আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন সৌদিতে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই লক্ষীপুর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোস্তফা মিয়া রাড়ীর গণসংযোগ ও মিছিল
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
  • আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:
    দক্ষ যুব সমৃদ্ধ দেশ” বঙ্গবন্ধু’র বাংলাদেশ” শীর্ষক জাতীয় যুব দিবসে আলোচনা সভা, যুবঋনের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি জননেতা সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন-
    আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু সরকারের বিভিন্ন অধিদপ্তর থেকে ঋন নিলে হবেনা, ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মবলে বলিয়ান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে হবে। আমি একজন গর্বিত কৃষক, নিজে কোদাল ধরতে লজ্জাবোধ করি না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন কাজে রাগানোর চেষ্টা করেছি। কালিগঞ্জ উপজেলা সত্যিকারের মডেল উপজেলায় রূপান্তরের দারপ্রান্তে। আপনারা সহযোগীতা করলে দ্রুততম সময়ে আমরা সফল হবো।
    আলোচনা সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জিব কুমার দাশ, বক্তব্য রাখেন ওয়াল্ড ভিষনের কর্মকর্তা মোক্তার হোসেন, সাদপুর নবীন সংঘের সভাপতি শরিফুল ইসলাম, সুবর্ণ নাগরিক সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।

    আরও পড়ুন

    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”