শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> মতলব
  • মতলব আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • মতলব আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

    ধনাগোদা বার্তা.

    মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ২রা নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন ও সাধারন সদস্য ৪৫৫ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ১৪ জন, ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক ৭ ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন।

    বৃহস্পতিবার (৪ নভেম্বর) মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম ওইসব মনোনয়নপত্র বাছাইকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ম্যানুয়েল আইনের ২৬ এর ১ ধারায় ঋণ খেলাপির কারনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়অর রেজাউল করিম ও একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল গাজীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকতা। পাশপাশি কলাকান্দা ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শিল্পী আক্তার ও একই ইউনিয়নের ৪,৫, ৬নং ওয়ার্ডের প্রার্থী জান্নাতি আক্তারের বয়স কমের কারনে তার মনোনয়নপত্রও বাতিল করেন রিটার্নি কর্মকর্তা। তবে প্রার্থীরা ৩ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নি কর্মকর্তা। বাকী ৬৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।

    এছাড়াও একাধিক মনোনয়নপত্র জমা না হওয়ায় ফতেপুর পশ্চিম ইউনিয়নে নুর মোহাম্মদ, দূর্গাপুর ইউনিয়নে মোকাররম হোসেন খান ও ইসলামাবাদ ইউনিয়নে সাখাওয়াত হোসেন সরকার মুকুলকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ১৪টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের
    গোপন বৈঠকে গ্রেপ্তার পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম