শিরোনাম
মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”
  • কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”

    ধনাগোদা বার্তা.

     

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টারঃ

    আপনার অধিকার আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    কালিগঞ্জ্ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ ই ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

     

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের প্রক্ষাপট এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     

    কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায়।

     

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী।

     

     

    উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইচ চেয়রম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়রম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও এ্যাড: জাফরুল্লাহ ইব্রাহীম,

     

    নির্বাহী সদস্য ইলাদেবী মল্লিক, সৈয়দ মাহমুদুর রহমান, তারালী ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শ্যামাপদ দাশ, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী গাজী।

     

    কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি আলহাজ্বব আব্দুস সত্তার, বিষ্ণপুর ইউনিয়ন সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ধলবাড়িয়া ইউনিয়ন সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান, চাম্পাফুল ইউনিয়ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, নলতা ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন।

     

    মথুনেশপুর ইউনিয়ন সভাপতি আলহাজ¦ শেখ খোরশেদ আলম, সহ সভাপতি মঞ্জুরুল কবীর, আবু তাহেল, রতনপুর ইউনিয়ন সাধারন সম্পাদক গোলাম রব্বানি, বিন্দু নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মৌয়া প্রমুখ।

     

    উক্ত সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, দূর্নীতি দমন কমিশন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন সিদ্ধান্তবলি উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে তৃনমূল পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে গনসচেতনতার বৃদ্ধির জন্য তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।

     

    তিনি আরো বলেন সকল প্রকার অন্যায় ঘুষ, দূর্নীতি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগনকে সচেতন করতে এবং স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জাগারোনের জন্য সততা সংঘ ও সততা ষ্টোরের মাধ্যমে দূর্নীতির বিরুদ্ধে নিরালশ ভাবে কাজ করছে।

     

    অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”