
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব উত্তরে এক ‘নগদ’ বিক্রয় প্রতিনিধির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। জানা যায় নিখোঁজ ছেলেদের নাম রাসেল (৩০)।
গত ২০ ফেব্রুয়ারি রোববার মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া এলাকার মুসার দোকানের (কামরুল সাহেবের) ইটভাটার কাছ থেকে রাত ৮টা ৪ মিনিটের সময় ‘নগদ’ বিক্রয় প্রতিনিধি রাসেল (৩০) এর ব্যবহৃত মটর সাইকেল, মানিব্যাগ, গায়ের রক্তাক্ত শার্ট ও মাফলার উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।
স্থানীয় নদগ ডিলার আবুল খায়ের সিদ্দিকী সাংবাদিকদের মুঠো ফোনে জানান, রাসেল প্রতিদিনের মতো আজও ডিউটিতে গিয়েছিল। বিকাল ৪টায় স্থানীয় ডিলার অফিসে এসে কাজের হিসাব দেওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা গড়ালেও রাসেল অফিসে না আসার কারণে খোজাখুজি শুরু করি। পরে খবর পেয়ে চরপাথালিয়া এলাকা থেকে তার ব্যবহৃত মটর সাইকেল, মানিব্যাগ, গায়ের রক্তাক্ত শার্ট ও মাফলার পুলিশের সহযোগীতায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানায় ‘নগদ’ ডিলার আবুল খায়ের সিদ্দিকী বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ৯৬৫/২১।
এদিকে নিখোঁজ রাসেল এর বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র চেলের সন্ধান না পেয়ে বাবা মনির হোসেন মৃধা , মাতা ও স্ত্রী বিলাপ করে কাঁদছেন। তার নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা বাড়িতে ভিড় করছে।
অন্যদিকে তার রহস্যজনক নিখোঁজের সংবাদে তার এলাকায় এই ঘটনা পরিকল্পিত বলে আলোচনা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দেওয়া গুঞ্জন চলছে।
নিখোঁজ রাসেলের বাড়ি মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড ঢাকিরগাঁও মৃধা বাড়িতে ।‘নগদ’ ডিলার আবুল খায়ের সিদ্দিকী আরো বলেন, আইন শৃঙ্খলা বাহীনী ও আমরা তার খোঁজ করছি।
