
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান (৩০) কে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা । মুমুর্ষ অবস্থায় প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত ১৫ মার্চ সন্ধায় মতলব পৌরসভার পানির টাংকি এলাকায় এ হামলার ঘটনাটী ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে মতলব দক্ষিণ উপজেলার কয়েকটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনা করে উপজেলা ছাত্রদল। এর মধ্যে নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক করা হয় সজীব ও সদস্য সচীব করা হয় মালেক পাটোয়ারীকে। ওই কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় । এরই সুত্র ধরে সন্ধায় পরিক্ল্পিত ভাবে এ হামলার চালানো হয়েছে ।নাম প্রাকাশ না করা শর্তে ৩/৪ জন প্রত্যক্ষদর্শী বলেন,জনি,ইসমাইল ও লিংকনসহ ৫/৭ জন যুবক জিসানের উপর অতর্কিত হামলা করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় জিসানকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ কাশিফ আহম্মেদ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করেন। এ ব্যপারে থানার ওসি তদন্ত মোঃ হারুন অর রশীদ বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।
মতলবে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান ।
