
সমির ভট্টাচার্য্যঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বুধবার (২৩মার্চ) আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদের ব্যক্তিগত এপিএস বিষয়টি নিশ্চিত করেছেন । সকাল এগারোটায় মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্ধোধন ,দুপুর সাড়ে বারোটায় লুধুয়া গ্রামে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ, বিকাল তিনটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ( প্রস্তাবিত) এ বঙ্গবন্ধুু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন, বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বর্তমানে করণীয় ‘ শীর্ষক আলোচনাসভায় যোগাদান এবং বিকাল পাঁচটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
