শিরোনাম
মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের অপসারণের দাবিতে সোমবার দুপুর ১২টায় উপজেলার কাচিয়ারা-নায়েরগাঁও-পিতামবর্দী সড়কে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের লাগাতার অনুপস্থিতি ও নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সম্মিলিতভাবে ওই কর্মসূচির আয়োজন করেন।

    শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিমের অপসারণ চেয়ে সোমবার বেলা ১২টায় উপজেলার কাচিয়ারা এলাকায় কাচিয়ারা-নায়েরগাঁও-পিতামবর্দী সড়কে ওই মানববন্ধন কর্মসূচি শুরু হয় এবং দুপুর একটায় শেষ হয়।

    এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শাহজাহান সরকার, সহকারী প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন, অভিভাবকদের পক্ষে আনাস সরকার, শিক্ষার্থী মাহমুদা আক্তার ও দেলোয়ার হোসেন প্রমুখ। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ দুই শতাধিক লোক অংশ নেন। কর্মসূচিটিতে বক্তারা বলেন, নিয়ম লঙ্ঘন করে ওই অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজটিতে আসেন না। শিক্ষার্থীদের পাঠদান ঠিকমতো হচ্ছে কি না তারও খোঁজ রাখেন না।

    তাঁর নানা অনিয়ম, দায়িত্বহীনতা ও গাফিলতির কারণে কলেজটির শিক্ষার পরিবেশ ধ্বংসের মুখে। এটি মেনে নেওয়া যায় না। এসব কারণে অবিলম্বে ওই অধ্যক্ষকে অপসারণ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি উচ্চরণ করেন তাঁরা। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল করিম বলেন, তিনি তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছ থেকে নিয়ম মেনে ছুটি নিয়েছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)