শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন – পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন – পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণে সামাজিক সম্প্রীতি সমাবেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন ——————–পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা কেউ গুজবে কান দিবেন না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। মানব সেবাই পরম ধর্ম। আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে থাকবো। প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে দায়িত্ব পালন করবো।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করে যেতে চাই। তিনি বলেন, আসন্ন দুর্গা পূজায় প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করবো। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

    আজ ২০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ কবির আহমেদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোর্শেদ আলম সিরাজী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমামগণ, সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে