
মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ (চাঁদপুর):
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমীন ফরাজি(হাতি) ও মতলব উত্তর উপজেলার সদস্য নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন সরকার। এছাড়াও মতলব উত্তর – দক্ষিণ ও কচুয়া উপজেলার মহিলা সদস্য তাছলিমা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে আল-আমীন ফরাজি(হাতি) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীমউদ্দিন মিঠু (টিউবওয়েল ) ৩৪ ভোট, বিয়াদুল আলম রিয়াদ (তালা) ১৩ ভোট ও ফরহাদ হোসেন(অটোরিকশা ) প্রতীকে ১ ভোট পেয়েছেন।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী ফয়সাল বলেন, পুরোটা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলেছে।
