শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • জাতীয় >> প্রচ্ছদ >> সারাদেশ
  • বাংলাদেশ-ভারত স্থলবন্দর দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা
  • বাংলাদেশ-ভারত স্থলবন্দর দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

    ধনাগোদা বার্তা.

    সোমবার সকাল ৬টা থেকে ৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থলবন্দরগুলোতে যাত্রী চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আমাদের নাগরিকদের রক্ষায় সেখান থেকে আপাতত লোক আসা বন্ধ করছি আমরা। এটা দুই সপ্তাহের জন্য।”

    মহামারী নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের কারণে ভারতের সঙ্গে আকাশ পথে চলাচল আগে থেকেই বন্ধ আছে। এখন স্থলপথেও যাত্রী আসা বন্ধ হল। তবে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন চলবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

    করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতকে বেসামাল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গত চার দিন ধরে প্রতিদিনই সেখানে নতুন শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্ব রেকর্ড হচ্ছে।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক দিনে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে রোববার। মৃত্যু হয়েছে রেকর্ড দুই হাজার ৭৬৭ জনের।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোই ভারতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সে কারণে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবি কয়েকদিন ধরেই দেশে আলোচনায় ছিল।

    এই প্রেক্ষাপটে রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ভারত সীমান্তে চলাচল বন্ধের সিদ্ধান্ত আসে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, ভারতে বাংলাদেশের হাই কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজিবির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

    সভায় সিদ্ধান্ত হয়, চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসায় ১৫ দিনের কম‍ মেয়াদ আছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। সেজন্য তাদের দিল্লি, কলকাতা বা আগরতলায় বাংলাদেশ মিশন থেকে অনুমতি নিতে হবে এবং সীমান্ত পার হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআরে করোনাভাইরাস পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। দেশে ফিরে তাদের অবশ্যই দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পণ্যবাহী যানবাহনগুলোকে যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে এবং পণ্য আনার সঙ্গে যুক্ত ড্রাইভার-হেলপারদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

    রেলের মাধ্যমে কেবল আমদানি-রপ্তানি চালু রাখার বিষয়ে উৎসাহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে