শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই….. পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
  • বর্তমান প্রযুক্তির যুগে টিকে থাকতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই….. পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ

    বর্তমান প্রতিযোগিতাপূর্ণ প্রযুক্তির উৎকর্ষের যুগে টিকে থাকতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই। তবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষকের প্রয়োজন এবং সরকার সেই কাজই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

    মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নারায়নপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

    উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার এর সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক মাহমুদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।

    বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক বিন জামান এমএ আজিজ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারন সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, নারায়নপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান মজুমদার, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর কাউন্সিলর পারভেজ মিয়াজী, আওয়ামীলীগ নেতা ফারুক পাটোয়ারী, নারায়নপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক ওছমান গনি পাটোয়ারী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা বেগম,অভিভাবক শামসুন্নাহার,
    প্রধান শিক্ষক মামুন মিয়া, নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন।

    পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জনগণ সঙ্গে না থাকায় বিএনপির আন্দোলনের পালে কোনদিন হাওয়া লাগেনি, নির্বাচনের আগে কতটুকু লাগবে তাও বুঝা যাচ্ছে।

    তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

    প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে যুদ্ধ বিধবস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এখন প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাশ রুমসহ আধুনিকায়নের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে; যা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।

    ছবি ক্যাপশনঃ মতলবের নারায়নপুরে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন বাস্তবতার উপযোগী হওয়ার সংকল্প
    ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের
    প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর
    শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ
    ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
    জাপানের শর্তে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ডিসেম্বরে