শিরোনাম
দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • বিএনপি জামায়াত নৈরাজ্য করে নির্বাচন বানচাল করতে চায়………পরিকল্পনা প্রতি মন্ত্রী
  • বিএনপি জামায়াত নৈরাজ্য করে নির্বাচন বানচাল করতে চায়………পরিকল্পনা প্রতি মন্ত্রী

    ধনাগোদা বার্তা.
    মতলব দক্ষিণে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    আক্তার হোসেনঃ

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামায়াত সন্ত্রাস – নৈরাজ্য করে বানচাল করতে চায়। জনগণের জানমাল রক্ষার্থে তাদের নৈরাজ্য সরকার শক্তহাতে প্রতিহত করবে।

    আর শেখ হাসিনার অধীনেই জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, চার হাজার কোটি টাকা ব্যয়ে মতলব- কালীপুর ঝুলন্ত সেতু এ মাসেই একনেকে পাস হচ্ছে। এতে চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালীসহ কয়েকটি জেলার লোকজন স্বল্প সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

    এলাকায় বিশেষ বরাদ্দের আওতায় নলকূপের ব্যবস্থা করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। বাকি রাস্তার পাকা করনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। আজ ২৮ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকায় মতলব পৌরসভার ১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের আয়োজনে উত্তর বাইশপুরে মিয়াজী বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর মিয়াজীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন সরকারের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।

    এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ছেঙ্গাচর পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক,প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজি, লোকমান হোসেন বাবুল মিয়াজী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি প্রমুখ । সভায় স্বাগত বক্তব্য রাখেন মতলব পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার মিয়াজি পারভেজ।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে