শিরোনাম
দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না — জালাল উদ্দীন এমপি বুড়িচংয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি – যুবদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অবস্থান বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণ উপজেলায় এইচএসসিতে পাশের হার ৭৬.৫৬%% এবং আলিম পরীক্ষায় ৯৬%
  • মতলব দক্ষিণ উপজেলায় এইচএসসিতে পাশের হার ৭৬.৫৬%% এবং আলিম পরীক্ষায় ৯৬%

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি:

    মতলব দক্ষিণ উপজেলার সাতটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১ শত ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৮ শত ৬৯ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৭৬.৫৬%। আলিম পরীক্ষায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ শত ২৪ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ২শত ১৫ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১ জন পাশের হার ৯৬%। এছাড়াও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ শত ৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৮ জন, পাশের হার ৯৫.১৪%।

    ফলাফল থেকে জানা যায়, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩ শত ৫১ জন অংশগ্রহণ করে ৩ শত ২৫ জন পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৮৩%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২শত ৩১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ শত ৪১ জন, পাশের হার ৬১.০৪%। নারায়নপুর ডিগ্রি কলেজ থেকে ২শত ৫৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২শত ১৫ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন, পাশের হার ৮৪.৯৮%। মুন্সিরহাট কলেজ থেকে ১ শত ৬৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৬ জন, পাশের হার ৫২.৪৪%। ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে ২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬ জন, পাশের হার ২৮%। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৯ জন, পাশের হার ৯৪.২৩%। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৭ জন, পাশের হার ৭৫.৮১%।

    আলিম পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করলেও কোনো জিপিএ ৫ নেই। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩ জন পাশের হার ৮৮%। নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ জন পাশের হার ৯৩%। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৮ জন পরীক্ষা দিয়েছে পাস করেছে ১৭ জন, পাশের হার ৯৪%। ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৯ জন এবং জিপিএ ৫ পেয়েছে এক জন। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬ জন, পাশের হার ৯৬%। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে।

    বিগত বছরের ফলাফল বিশ্লেষণ থেকে দেখা যায়, গত বছরের ফলাফলের চেয়ে এ বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ দুটোই কমেছে। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৯৪.৬৭% এবং জিপিএ ৫ পেয়েছিল ৮১ জন। অপরদিকে আলিম পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.২৫% এবং জিপিএ ৫ পেয়েছিল ১১ জন।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে