শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণে কাচিয়ারা মডেল প্রাইমারি (কেজী) স্কুলের পুরস্কার বিতরণী সম্পন্ন
  • মতলব দক্ষিণে কাচিয়ারা মডেল প্রাইমারি (কেজী) স্কুলের পুরস্কার বিতরণী সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা মডেল প্রাইমারি (কেজী) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

    সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় একাডেমির হলরুমে একাডেমীর শিক্ষক সাইফুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। প্রতিষ্ঠানটির সভাপতি মকবুল হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল।

    এতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য রেদওয়ান জামিল পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহজাহান সরকার, বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন, সদস্য মহন সরকার, মহিলা সদস্য উম্মে কুলসুম নীলা, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য এম. এম. ফাহিম বিন সুলাইমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুর রব পাটোয়ারী।

    প্রধান অতিথি ফারুক আহমেদ বাদল প্রতিষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রতিষ্ঠানটি এই ইউনিয়নে দীর্ঘদিন সুনামের সাথে প্রাথমিক শিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরাও বিভিন্ন স্থানে সুনামের সাথে বিচরণ করছে।

    পরে সফল শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে