শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • নির্বাচন বানচাল করার চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে… মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া
  • নির্বাচন বানচাল করার চেষ্টা করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে… মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া

    ধনাগোদা বার্তা.

    নাজমুল প্রধানঃ
    বিএনপি জামাত জোট নির্বাচন বানচাল করার জন্য উঠে পরে লেগেছে, যদি কেহ নির্বাচন বানচাল করার চেষ্টা করে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত  নির্বাচনী প্রচারণায় তিনি এ  কথাগুলো বলেন।  তিনি আরো বলেন নির্বাচনে সুন্দর পরিবেশ সৃষ্টি করে ব্যাপক ভাবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে এবং নৌকা প্রতিক মার্কায় ৮০% পারসেন্ট ভোট প্রয়োগ করার আহবান জানান। নৌকা হলো বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, আপা মোর জনসাধারণের মার্কা। নৌকায় ভোট দিলে দেশের ব্যাপক উন্নয়ন হয়, মানুষ পেটভরে খেতে পারে, দেশে অশান্তি দূর হয়, দেশে অপরাধ কম হয়। সে জন্য নৌকায় ভোট দিতে হবে। ২৪ ডিসেম্বর বিকালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুরে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দের উদ্যোগে নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথি অভিবক্ত ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসনের নৌকা প্রতিকের দলীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম উপরোক্ত কথা গুলি বলেন। ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু অর্মিত লাল এর সভাপতিত্ত্বে, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যুদ্ধো এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড মনোয়ারু ইসলাম, ছেংগারচর পৌর সভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, আওয়ামীলীগ নেতা মানিক দর্জি, সেচ্ছাসেবক লীগ নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, মুন্সির হাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড আক্তারুজ্জামান, আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাষ্টার, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক তামজিদ হোসেন রিয়াদ প্রমূখ।

    আরও পড়ুন

    উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ