
মতলব দক্ষিণ (চাঁদপুর):
চাঁদপুরের মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ ১২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ।
সংগঠনের প্রধান উপদেষ্টা মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী, উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার বিভূতি ভূষণ, আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের আইসিটি প্রভাষক আশরাফুল জাহান শাওলিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম কিবরিয়া সবুজ, এসআই জহিরুল ইসলাম (ডিএসবি), সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান, জ্ঞানের পাঠশালা স্কুলের উপদেষ্টা জাহাঙ্গীর আলম অজয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসাইন।
এ সময় সংগঠনের সভাপতি সানজিদ মজুমদার, সাধারণ সম্পাদক লিখন ঘোষ, সদস্য রকিব, উদয়, ফরহাদ, শাকিল, বাবু, নাহিদ, ফয়সাল খান, মঈন, বর্ষা, মিথিলা, আনিকা, নাদিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ আহমেদ বলেন , প্রতিবারের ন্যায় এবারও সংগঠনটি অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি প্রতিষ্ঠান লগ্ন থেকে ফ্রী ব্লাড ক্যাম্পেইন, মানবতার দেওয়াল স্থাপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা, করোনাকালীন সময়ে ও প্রাকৃতিক দুর্যোগকালীন খাদ্য সহায়তা, ময়লার জন্য ঝুড়ির ব্যবস্থাসহ নানাবিধ কাজে নিজেদের সংপৃক্ত রেখেছে। ভবিষ্যতে এ ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম আরো প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা করছি।
উল্লেখ্য, সংগঠনটির সদস্যরা প্রতিদিনই রাতে অসহায় ছিন্নমূল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
