শিরোনাম
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে কর্মী নিয়োগ ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • অবিভক্ত মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক সরকার হান্নান এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
  • অবিভক্ত মতলব উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক সরকার হান্নান এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    ধনাগোদা বার্তা.

     

    নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ‘ব্রাহ্মণচক গ্রিন ইউনিটি’ এর আয়োজনে নারায়ণগঞ্জ বিবি রোড ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট’ এ মরহুম বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত মতলব উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার ০২ মে জুম্মার পরে নারায়ণগঞ্জ চাষাড়া বঙ্গবন্ধু রোড হোয়াইট হাউস রেস্টুরেন্টে মতলব উত্তরের ব্রাহ্মণচক গ্রামের প্রায় একশো জনের উপস্থিতিতে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

    প্রথমে হোয়াইট হাউস রেস্টুরেন্টের কর্ণধার মোঃ কাউসার আলমের কুরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ অনুষ্ঠান শুরু হয়।

    পরে ব্রাহ্মণচক গ্রামের কৃতি সন্তানেরা একেকজন একেক জায়গায় থাকায় সকলে এক-এক করে সবাই সবার সাথে পরিচয় পর্ব শেষ করেন।

    মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর বড় ছেলে মেহেদী হাসান সবুজ এবং ছোট ছেলে মাহমুদুল হাসান সম্রাট তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর ভাতিজা মমিনুর রহমান মোহন, ভাগিনা আবু বকর সিদ্দিক, কাউসার আলম, পূর্বান ঢালী, ওহেদুল ইসলাম, কবির সরকার, ফ্রেন্ডস ৯৫ এর ট্রেজারার মোঃ ইউসুফ আলী ও দুলাল মেম্বার সহ ব্রাহ্মণচক গ্রামের আরও অনেকে।

    আলোচনায় সকলে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, আল্লাহ যেন এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান কে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।

    পরিশেষে, মরহুম এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মাহফিল ও মোনাজাত করা হয়। হোয়াইট হাউস রেস্টুরেন্টে সকলের মধ্যাহ্নভোজের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)