শিরোনাম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য
  • আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
  • আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

    রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিচালকের ভাষ্যমতে, ঘটনার সময় তিনি নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এমন অবস্থায় ৮-৯ জন ব্যক্তি অতর্কিতে তার কক্ষে প্রবেশ করেন এবং চেয়ার থেকে টেনে তুলে তাকে মারধর করেন।

    কাজী আহমেদ জাকি ঘটনার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের দায়ী করেছেন। তিনি জানান, ড্যাব কর্মীরা মব বা জনসমাবেশ তৈরি করে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, কাজী আহমেদেরও কিছু দোষ রয়েছে।

    এসময় ড্যাব সভাপতি সাংবাদিকদের মুঠোফোনে একটি ছবি প্রদর্শন করেন। এতে দেখা যায়, বিগত সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে কাজী আহমেদ তার অফিসে বৈঠক করছেন। হারুন আল রশিদের দাবি, তৎকালীন সরকারের সময়ের এই কর্মকাণ্ডই তাদের ক্ষোভের কারণ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় মীরজাদী সাবরিনা ফ্লোরা করোনা ব্রিফিংয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

    আরও পড়ুন

    দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি
    স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকের অর্জিত জ্ঞানের প্রসারে গুরুত্বারোপ
    দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
    ডা. মহিবুল্লাহ্‌ সৌরভের লিখা কবিতা “একুশ”
    সাংবাদিক মাহফুজ মল্লিকের নবজাত শিশু লাইফ সাপোর্টে -মা ভর্তি ঢাকা মেডিকেলে
    মতলব দক্ষিণে মীম জেনারেল হসপিটালের পরিচালক কর্তৃক সাংবাদিকদের সাথে অশোভন আচরণ
    মতলব দক্ষিণে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
    বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান