৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • মতলব >> সারাদেশ >> স্বাস্থ্য
  • বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান
  • বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক পদে যোগদান করেছেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব ( পার-২) মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানা যায়।

    গত ১৪ ফেব্রুয়ারী তিনি ওই পদে যোগদান করেন।নুসরাত জাহান মিথেনের পৈত্রিক বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তাঁর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ লোকমান হেকিম ও মা নাজনীন আক্তার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

    দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি বড়। তাঁর একমাত্র ভাই ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডলজিতে এমডি করছেন।ছোট বোন দিলশাদ জাহান ইথেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

    ডাঃ নুসরাত জাহান মিথেন এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে প্রথমে চাকুরিতে যোগদান করেন।

    ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন,সকলের ভালবাসা ও দোয়ায় স্বাস্থ্য বিভাগের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পেরেছি। স্বাস্থ্য সেবায় আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিভাবে পালন করতে পারি সেজন্য আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

    ১০-০৩-২০২৩

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাসুম পাটোয়ারী
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি : জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধনা
    মতলব দক্ষিণে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত