শিরোনাম
নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে সৌদিতে আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ জর্ডানে গির্জায় সশস্ত্র হামলায় অন্তত ১৭ জনের হতাহতের ঘটনা চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
  • আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে – উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:
    দক্ষ যুব সমৃদ্ধ দেশ” বঙ্গবন্ধু’র বাংলাদেশ” শীর্ষক জাতীয় যুব দিবসে আলোচনা সভা, যুবঋনের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) রোকনুজ্জামান বাপ্পী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি জননেতা সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন-
    আত্ম কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু সরকারের বিভিন্ন অধিদপ্তর থেকে ঋন নিলে হবেনা, ঋনের টাকা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মবলে বলিয়ান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যুব সমাজকে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে হবে। আমি একজন গর্বিত কৃষক, নিজে কোদাল ধরতে লজ্জাবোধ করি না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন কাজে রাগানোর চেষ্টা করেছি। কালিগঞ্জ উপজেলা সত্যিকারের মডেল উপজেলায় রূপান্তরের দারপ্রান্তে। আপনারা সহযোগীতা করলে দ্রুততম সময়ে আমরা সফল হবো।
    আলোচনা সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জিব কুমার দাশ, বক্তব্য রাখেন ওয়াল্ড ভিষনের কর্মকর্তা মোক্তার হোসেন, সাদপুর নবীন সংঘের সভাপতি শরিফুল ইসলাম, সুবর্ণ নাগরিক সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন যুব সংগঠনের কর্মী কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ।

    আরও পড়ুন

    খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”