
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর স্কুল এন্ড কলেজেের গভনিং বডির নব নির্বাচিত সভাপতি ও সদস্যদের সম্বার্ধনা অনুষ্ঠিত হয়েছে । গত ১ জানুয়ারী আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইয়াসিন মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুধ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও চাঁদপুর ২ আসনের নৌকা মনোনীত প্রার্থীর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ছেলে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইয়াসিন। পরে নব নির্বাচিত গভনিং বডির সভাপতি মোঃ শাহদাত হোসেন সবুজ প্রধান, দাতা সদস্য নাসির উদ্দীন প্রধান, গভনিং বডির সদস্য সুমন পাটোয়ারী, ইয়াসমিন আক্তার, বিদ্যালয়ের অভিবাভক প্রতিনিধি মোঃ জানে আলম, ও মামুন হোসেন ও শিউলী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছামাদ, নারায়নপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন মোঃ আবুল হোসেন প্রধান, ডাঃ আবুল বাসার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাসহ অভিবাভক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা ।
এ সময় নব নির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন সবুজ প্রধান বলেন শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করতে চাই আপনারা সবাই আমাকে দোয়া ও সহযোগিতা করবেন।
