শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি: সেলিমুছ সালাম
  • এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি: সেলিমুছ সালাম

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    সারাদেশে চলছে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় চাঁদপুরেও এ কার্যক্রম অব্যাহত রয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপি’র ও অঙ্গ সংগঠনের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতি শুক্র ও শনিবার তিনটি ওয়ার্ড করে এই কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার বিকালে বাগাদি ইউনিয়ন পরিষদ মাঠে ৭ ৮ ও ৯নং ওয়ার্ড, শুক্রবার বিকালে গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪-৫ ও ৬ নং ওয়ার্ড এবং গতকাল শনিবার পশ্চিম সকদি মাদানিয়া আলিম মাদ্রাসা মাঠে ১ ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও বঙ্গ সংগঠনের আয়োজনে এই সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম।
    এসময়য় তিনি বলেন, বিএনপির সদস্য সংগ্রহ সহ নানা প্রোগ্রাম দেওয়ার একমাত্র কারণ যাতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝিমিয়ে না পড়েন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার হত্যার উদ্দেশ্যে জেলখানায় বন্দি করে রেখেছিল কিন্তু দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমরা স্বাধীনভাবে মাঠে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারি নাই, তাদের দলের নেতা এবং পুলিশের বাধার কারণে। আমরা আওয়ামী লীগ মার্কা নির্বাচন করতে চাই না। এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি।
    অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য মোঃ শরিফ আহাম্মেদ খান, পীরজাদা বরকতউল্লাহ খান, আমির হোসেন গাজী।

    প্রত্যেকটি অনুষ্ঠানেই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লার সঞ্চালনায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন, সাধারণ সম্পাদক মোঃ মমিন গাজী সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শিবলু বেপারী ইউনিয়ন মহিলা দল নেত্রী নার্গিস বেগমসহ প্রত্যেকটি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠান শেষে বিএনপি’র নেতাকর্মীদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্যের ফরম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানগুলোতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী সমর্থকদেরও সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

    ক্যাপশন- ৮ নং বাগাদি ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,