
আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
২৫ অক্টোবর রবিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
