১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার মতলব উত্তর আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর মুক্তির দাবী এলাকাবাসীর সংবাদ সম্মেলনে ও প্রতিবাদ সভা মতলব উত্তর পশ্চিম ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় সভা এম. ইলিয়াস আলী মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার  মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা বাগানবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
  • কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

    রবিবার (১২ জুলাই, ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় উপজেলার বাজার গ্রামের গফফার মোড়লের ছেলে শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটিচাপা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

    বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা উপজেলার বাজার গ্রামে বাড়ি অপর শ্রমিক কামরুল হাসান বিস্ফোরণের আঘাতে ডান পায়ে আহত হন।

    ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

    ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি ছিল, সে বিষয়ে সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

    আরও পড়ুন

    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য হিমেল উদ্দিন মোল্লা শিমুল
    কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
    মতলব উত্তরে ৫ শিক্ষক অব্যাহতি ও ৭ এইচ এসসি পরীক্ষার্থী বহিষ্কার
    মতলব উত্তর আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর মুক্তির দাবী এলাকাবাসীর সংবাদ সম্মেলনে ও প্রতিবাদ সভা
    মতলব উত্তর পশ্চিম ফতেপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় সভা এম. ইলিয়াস আলী
    মতলবে ১০ পিস ইয়াবা ১টি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার 
    মতলব উত্তরে আপন মাকে হত্যা করলো ছেলে
    এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের দোয়া ও শুভকামনা