
হাসিনা পারভীন ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর-২০২৫) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
একইসঙ্গে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সংস্থার সভাপতি এম.হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইশারত আলী, শেখ আতিকুর রহমান,শিমুল হোসেন,ফজলুল হক, তাপস কুমার ঘোষ,আলমগীর হোসেন,মারুফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল,সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, এম আর মোস্তাক, মোছা. কুলসুম খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন, মেধা ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।
