শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ
  • কালিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনা সদস্য মোঃ আব্দুর রশিদের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে সংঘটিত এ ঘটনায় ৮ জন নামীয় আসামি এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত সন্ত্রাসী জড়িত থাকার কথা উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ ভুক্তভোগীর হাতে রয়েছে এবং তা পুলিশকে সরবরাহ করা হয়েছে।

    অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রশিদ (সাবেক সার্জেন্ট, ওআইসি ইঞ্জিনিয়ার রেকর্ডস,ইসি এসএমই) জানান, ২০১৫ সালে স্ট্রোকজনিত কারণে বাকহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। জমি সংক্রান্ত বিরোধে ২০১৪ সালে দায়ের করা দেওয়ানি আদালতের পাটিশন মামলা নং-৩৬২/২১-এ তিনি ২০২৩ সালের ৪ জুন প্রাথমিক ডিগ্রি এবং ২০২৪ সালের ১৬ জুলাই চূড়ান্ত ডিগ্রি অর্জন করেন। আদালতের নির্দেশে জরিপ শেষে লাল পতাকা টানিয়ে তার দখলে জমি হস্তান্তর করা হয়। তিনি সেই জমিতে প্রাচীর নির্মাণ করে বসবাস করছিলেন।

    কিন্তু সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিবাদীরা—১। মোঃ মোবারক তরফদার, ২। মোঃ মহিউদ্দীন তরফদার ( পিতা: মৃত শহর আলী তরফদার),৩। মোঃ আনিছুর রহমান তরফদার,৪। মোঃ আসিফ তরফদার, ৫। মোঃ আরিফিন তরফদার (পিতা: মোবারক হোসেন তরফদার),৬। মোঃ মনিরুল তরফদার, ৭। মোঃ নূরল তরফদার ( পিতা: মহিউদ্দীন তরফদার),৮। মোঃ মঈনূর তরফদার (ডাম্পার চালক, পিতা: বাবুর আলী তরফদার),এবং তাদের সহযোগী ১৫-২০ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও ড্যাম্পার ব্যবহার করে অতর্কিত হামলা চালায়। তারা ভুক্তভোগীর স্থাপনা ভাঙচুর করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবেগঘন কণ্ঠে বলেন,“আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করেছি। অথচ অবসরে এসে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হামলা শুধু আমার ওপর নয়, ন্যায়বিচারের ওপরও নগ্ন আঘাত।” কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান “এজাহার অভিযোগ আমরা হাতে পেয়েছি। হামলার ভিডিও ফুটেজও পুলিশের কাছে এসেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

    তফশিলভুক্ত সম্পত্তি মৌজা: গোবিন্দপুর -এসএ খতিয়ান: ৪৬ বর্তমান জরিপের আরএসএস খতিয়ান: ৬২৯, ৬২৮, ১৭৪ সাবেক দাগ: ৯৪০, ৯৭০ হাল দাগ: ১৩১৪ (১৫ একরের মধ্যে ৬ একর), ১৩১৭ (২৭ একর), ১৩১৮ (.১০ একরের মধ্যে ০.৩৩০ একর) মোট জমির পরিমাণ: ৩৬.৩০ একর । স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে প্রকাশ্যে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,