
শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো
সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় ৬০টি অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২৪-) বিকালে বিষ্ণুপুর মোড়ল চত্বরে আস্থা ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মোড়ল এর সভাপতিত্বে ও হাফেজ ক্বারী হযরত মাওলানা মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, আস্থা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান,ফেরদৌস গাজী,আবু হাসান,মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক মেহেদী মোড়ল,কোষাধ্যক্ষ ও আইসিটি বিষয়ক সম্পাদক আবু রায়হান মোড়ল,প্রকাশনা সম্পাদক নাইম ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আজমীর হোসেন, সদস্য রিদয় সরদার, হোসাইন ইসলাম নাইদ ইসলাম, আহানাফ আরিক আব্দুল্লাহ,আরিফুল ইসলাম,প্রমুখ।
