শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চাঁদপুর
  • কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথেরেশপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে। ইউপি সদস্য ও স্থানীয়দের দাবি, ব্যক্তিগত স্বার্থে সরকারি অর্থ ব্যবহার করে রাস্তা নির্মাণ, পুকুর খনন প্রকল্পের অনিয়ম এবং নিম্নমানের কাজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী।

    রবিবার (১০ মে) সকাল ১০ টার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর গ্রামের সাইদুল ঢালীর বাড়ি থেকে হাবিব ঢালীর বাড়ি পর্যন্ত প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে ইট সোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে, মূলত চেয়ারম্যান আব্দুল হাকিমের ভায়রা ভাইয়ের ব্যক্তিগত চলাচলের পথ। অথচ ব্যাক্তির রাস্তা হলেও সরকারি রাস্তা হিসেবে দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
    এছাড়া সরকারি বরাদ্দের ৭ টন চালের বিনিময়ে পুকুর খনন প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, এলাকাবাসীর সুপেয় পানির সংকট নিরসনে পুকুর খনন করা হলেও বর্তমানে চারদিকে দেয়াল নির্মাণ করে তা ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ফলে প্রায় ৩৫টি সনাতন ধর্মাবলম্বী পরিবার, জেলে সম্প্রদায়সহ হাজারো মানুষ সুপেয় পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে নিজদেবপুর পূর্বপাড়া এলাকায় হালিম সরদারের বাড়ি থেকে মোল্লাবাড়ি মসজিদ পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার টাকার রাস্তা নির্মাণ কাজেও রয়েছে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা জানান, রাস্তার পাশে মাটি ভরাট বাবদ বরাদ্দকৃত প্রায় ৩০ হাজার টাকার সবই আত্মসাৎ করা হয়েছে। নিত্যানন্দপুর এলাকায় নওশাদ গাজীর বাড়ি থেকে জুব্বারের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণেও সীমাহীন দুর্নীতির অভিযোগ করেছেন এলাকাবাসী।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প