শিরোনাম
টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে জমির মালিকানা নিয়ে দু,পক্ষের রশি টানাটানি, পরিদর্শনে ইউএনও
  • কালিগঞ্জে জমির মালিকানা নিয়ে দু,পক্ষের রশি টানাটানি, পরিদর্শনে ইউএনও

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    পানি নিষ্কাশনের সরকারি খাস খাল দাবী করা ৩০.০৬ একর অর্থাৎ ৯০ বিঘা বিরোধীয় জমির মালিকানা নিয়ে দু,পক্ষ সরকার-জনগণের রশি টানাটানি। জনরোষ ঠেকাতে মহামান্য হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জনগণের লিখিত আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে পরিদর্শনে জান ইউএনও। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল রোদবৃষ্টি উপেক্ষা করে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ সময় ভুমি মালিকরা এবং জনগণ জমির মালিকানা নিয়ে পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রাখেন। স্থানীয় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আব্দুর রব, ইউপি সদস্য আবু হাসান, সাবেক ইউপি সদস্য বদরু, গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম সহ স্থানীয় জনগণের দাবি বিলের পানি নিষ্কাশনের জন্য মুকুন্দপুর সরকারি খাসখাল ব্যবহৃত হতো বর্তমান সেটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে উপজেলার ছনকা গ্রামের শেখ রহমত আলী, আব্দুল গাফফার গংদের পক্ষে শেখ মোস্তাহিদ রহমান ওরফে লিটনের দাবি এটা তাদের ক্রয় করা ব্যক্তি মালিকানাধীন জমি। কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর মৌজার এস এ ১/১ নং খতিয়ানের খারিজ মতে ৪৯২,৪৯৩ ডিপি খতিয়ান ৭৮,৪৪০,৪৪২,৪৪১ সাবেক দাগ ৭২৪,৭৩০,৭৩৩,২০৬,৩৭৮,২৬৯,৩৮০,,১১৩/৪০৪,৩৭৮,৪৪৪ বর্তমান ১২৩৮,১২৫৫ ও ১৩৪৩ দাগে ১০.১৭ একর জমি তাদের ব্যক্তি মালিকানা বলে দাবি করেন। তারা বলেন উক্ত জমি তৎকালীন সরকারের জমিদার নরেশ চন্দ্র বসুর নামে এস এ খতিয়ান ছিল । জমিদার নরেশ চন্দ্র বসু ভারতে চলে যাওয়ায় ১৯৬৬ সালে তৎকালীন সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে বন্দোবস্ত দিলে উক্ত সম্পত্তি ছনকা গ্রামের আব্দুল গফফার এবং রহমত গংরা ১০ বছরের রেওয়াতী বন্দোবস্ত সেলামির মাধ্যমে টাকা পরিশোধ করে এডিসি রেভিনিউ সাতক্ষীরার নিকট থেকে ৬৮৫/১৯৬৭,৬৮৬/১৯৬৭ নং ২ টি দলিলে ১৯৭৭ সালে সরকার আমাদের অনুকূলে রেজিস্ট্রি করে দেয়। সেই থেকে আমরা উক্ত জমি নিজ নামে রেকর্ড ,খাজনা পরিশোধ নাম পত্তন করে ভোগ দখলে আছি। বর্তমান বিষয়টি নিয়ে গত ২৭/২/২০১৭ ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা সিভিল রিভিশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিলভুক্ত জমির উপর Let the order of status quo be extended till disposal of the rule. উক্ত আদেশ উপেক্ষা করে ২০২০ সালে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কোটি টাকা আত্মসাৎ এর জন্য খালকাটা প্রকল্প এনে জনগণ নিয়ে মব সৃষ্টি করে দায় সারাভাবে খাল কাটে। যার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগে তৎকালীন জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব )মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান , বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান এবং হাবিবুল্লাহ সহ ৯ জনের নামে আদালতে অবমাননার মামলা চলমান আছে। বর্তমান একটি স্বার্থন্বেষী গোষ্ঠী মুকুন্দপুর বিলের পানি নিষ্কাশনের খাল থাকলেও বিভিন্ন মব সৃষ্টি করে প্রশাসনকে ব্যবহার করে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন বিষয়টি আমার জানা নাই । আমি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে সরেজমিনে ঘুরে দেখলাম। উচ্চ আদালতের আদেশের বিষয়টি আমার কাছে এসেছে এখনো আমি দেখেনি দেখে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সঠিক বিষয়টি পরে জানানো হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,