শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান
  • কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, জেন্ডার ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা দেয়া কিশোর কিশোরী ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম আকরাম হোসেন, প্রেসক্লাব কালিগঞ্জের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষিকা কনিকা সরকার, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি শেখ ওহিদুর রহমান ছোট, জলবায়ু কর্মী ও রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান প্রমুখ। বক্তারা বলেন, বেগম রোকেয়ার দর্শন ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের মাইলফলক। নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তারা। আমিই রোকেয়া এই শ্লোগানকে বক্তারা নারীর আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেন।এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা২০২৫ প্রাপ্তদের পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামের তুষার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস। থালনা গ্রামের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ব্রজন কুমার সরকারের স্ত্রী মিঠু মিস্ত্রি। মহৎপুর গ্রামের সফল জননী নারী ওবায়দুর রহমানের স্ত্রী জেবুনন্নেছা ওবায়দুর। কৃষ্ণনগরের নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রাম জয়ী নারী মৃত ফটিক মোল্লার কন্যা রঞ্জিতা আক্তার বেবি এবং বসন্তপুর গ্রামের সমাজ উন্নয়নের অসম্য অবদান রেখেছেন রওশন আলী স্ত্রী জাহানারা বেগম। সম্মাননা প্রাপ্তদের হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন।দিনব্যাপী আয়োজনে ছিল নারী উন্নয়ন বিষয়ক প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,