
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদে বেকার মুক্ত দেশ গড়ার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাধীন করার দৃঢ় প্রত্যয়ে পথ চলা শুরু হল “সোসাইটি ফর ইকোনোমিক ফ্রিডম- SEF” নামক সংগঠনের।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ৪ নং দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র মন্ডল।
এসময় উপস্থিত থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক অর্থনৈতিক গবেষক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা রাহুল রায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ দেশের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিলো। আজ ২০২২ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশকে অর্থনৈতিক ভাবে স্বাধীন করার যুদ্ধ শুরু হলো। অচিরেই বিস্তারিত কর্মপরিকল্পনা আসতে চলেছে।”
সংগঠনটির সার্বিক মঙ্গল কামনা সহ পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র মন্ডল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গাজী, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা,
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যগণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হন। সমগ্র অনুষ্ঠানটিতে ইউনিয়ন পরিষদ এর সচিব বিশ্বজিৎ অধিকারী। সহ পরিষদের ইউপি সদস্যা, কর্মচারী, সস্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
