শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক প্রতিরোধে জোরালো পদক্ষেপের ঘোষণা
  • কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক প্রতিরোধে জোরালো পদক্ষেপের ঘোষণা

    ধনাগোদা বার্তা.

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    কালিগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

    সভায় বক্তারা উপজেলার জলাবদ্ধতা নিরসন, মাদকদ্রব্যের চোরাচালান রোধ, যুব সমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জানানো হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। খুব শিগগির উপজেলা পর্যায়েও মাদক প্রতিরোধ কমিটি গঠিত হবে।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, চেয়ারম্যান মোজাম্মেল হক আইন, চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চেয়ারম্যান সাফিয়া পারভীন, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনিকা সরকার প্রমুখ।

    সভা শেষে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান আবেগঘন কণ্ঠে জানান, তিনি কালিগঞ্জ থানা থেকে বদলি হয়ে সাতক্ষীরা পুলিশ লাইনে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে শ্যামনগর থানার ওসি তদন্ত মিজানুর রহমান কালিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,