শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • কালিগঞ্জের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠ প্রাঙ্গণে আগামী ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী “৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁচাই সবুজ সংঘ’-এর আয়োজনে এবারের মেলায় থাকছে বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক নানা আয়োজন।মেলার উদ্বোধন হবে (৯ অক্টোবর) বৃহস্পতিবার,দিনটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে জমজমাট সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন জনপ্রিয় শিল্পী শাওন, সাথী,কাবলী শাহীন ও ভোলা (যশোর)।

    তৃতীয় দিন ১১ অক্টোবর শনিবার দর্শকদের মাতাবে দেশসেরা কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার (ঢাকা)।

    চতুর্থ দিন ১২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশন করবেন রুক্সি ও শিবলু (খুলনা)। ষষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার কৌতুক পরিবেশন করবেন মুজিবর (ঝিনাইদহ)। অষ্টম দিন ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন পিউ ও জেমস অনিক (খুলনা)। আর সমাপনী দিন ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী রাজ্জাক ও মেরিন মেরি।আয়োজকরা জানান,স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।মেলার আয়োজক চাঁচাই সবুজ সংঘ জানিয়েছে—আমরা চাই মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক, প্রকৃতিকে ভালোবাসুক। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটুক এই মেলার মাধ্যমে।এমন একটি সৃজনশীল ও আনন্দমুখর আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,