• প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস
  • খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে বাদাম বিক্রেতার উচ্ছ্বাস

    খুলনা সফরে গিয়ে স্থানীয় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে এক সাধারণ বাদাম বিক্রেতার সঙ্গে হাত মেলান তিনি। সরকারপ্রধানের সাথে এমন সরাসরি সাক্ষাত ও করমর্দনের সুযোগ পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাদাম বিক্রেতা রাজু। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, “আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কইছি, হাত মেলাইছি, আমার আর কি লাগে! আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক।” একই সাথে প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিজের চরম আনন্দের কথা প্রকাশ করেন তিনি।

    বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে এগিয়ে যান। সে সময় রাস্তার দুই ধারে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে সম্ভাষণ জানান তিনি। সমবেত জনতা বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানায়। হেঁটে যাওয়ার পথেই প্রধানমন্ত্রী অনেকের সাথে করমর্দন করেন এবং বেশ কয়েকজনের মাথায় হাত বুলিয়ে স্নেহ প্রকাশ করেন। এই পথেই রাজুর মুখোমুখি হন এবং তার সাথেও করমর্দন করেন সরকারপ্রধান। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।

    নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান পন্টুন থেকে জলপথে মোংলার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তিনি দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে বানৌজা মোংলার জেটিতে এসে নামেন। সফরসূচির অংশ হিসেবে বিকেলে মোংলা বন্দরের জেটি ও সার্বিক কার্যক্রম দেখার পাশাপাশি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। দিনভর সরকারি নানা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন

    তেরখাদায় নারীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় ও নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার
    প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” 
    মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন মৃত্যুর পর আমার কবর যেন কালিগঞ্জে দেওয়া হয় ………. লেঃ মাহফুজ আলম বেগ