শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ >> সারাদেশ
  • মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন মৃত্যুর পর আমার কবর যেন কালিগঞ্জে দেওয়া হয় ………. লেঃ মাহফুজ আলম বেগ
  • মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন মৃত্যুর পর আমার কবর যেন কালিগঞ্জে দেওয়া হয় ………. লেঃ মাহফুজ আলম বেগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সেদিন আমি আমার সহকর্মী যোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। একজন সেনা কর্মকর্তা হয়ে ৯ নং সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিলের নেতৃত্বে সাব-সেক্টর কমান্ডার হিসেবে কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা এলাকায় পাক সেনাদের বিরুদ্ধে কঠোর সম্মুখ যুদ্ধ করেছি। যুদ্ধকালীন সময়ে এর ঘটনাবলী আজও আমাকে কাঁদায়।
    আমাদের সহকর্মী কুষ্টিয়ার ইলিয়াস হোসেন পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হলে তাকে শ্যামনগর থানার গোপালপুর বধ্যভূমি কবরস্থানে সমাহিত করা হয়। সেদিন ছেলেহারা ইলিয়াসের বাবা খোঁজ করতে এসে ইলিয়াসের কবরের পাশেই কাঁদতে কাঁদতে মারা যায়।

    আমরা আজ যে স্থানে বসে কথা বলছি এবং যে স্থানে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছি এখানে আমার অনেক স্মৃতি পায়ের চিহ্ন রয়ে গেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই পিরোজপুর, দুধলি, যমুনা নদী, কাকশিয়ালী নদী, কালিগঞ্জ ডাকবাংলা, পারুলিয়া, শ্যামনগর, গোপালপুর বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি।

    পাকবাহিনীর ব্যাংকারে গ্রেনেড নিক্ষেপে, বোমা মেরে ব্রিজ ওড়ানো সহ পাক হানাদার মুক্ত করে এ অঞ্চলকে স্বাধীন করেছি। আমার বাড়ি বরিশাল তাই আমার দাবি কালিগঞ্জের মুক্তিযোদ্ধা ভাইদের নিকট আমার মৃত্যুর পর আমার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কালীগঞ্জের মাটিতে সমাহিত করা হয়। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড মহোদয়কে অনুরোধ জানাচ্ছি কালিগঞ্জের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের সময় যমুনা নদী কাকশিয়ালী নদীসহ যে সমস্ত স্থানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে সে স্থান গুলো যেন মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন এবং সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯নাম্বার সেক্টর এর সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট (অবসরপ্রাপ্ত) মাহফুজ আলম বেগ এই কথাগুলো বলেন।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, মুক্তিযোদ্ধ আর যমুনা নদী যেন একসূত্রে গাঁথা। অপারেশন সার্চলাইট শুরুর পর থেকে নদী পথে ভারতে গিয়ে প্রাণ বাঁচান অনেক নিরস্ত্র বাঙালি। একাত্তরের জুন-জুলাইয়ে,এই নদীতে অপারেশন জ্যাকপট সহ সারাবিশ্বে নজর কারেন মুক্তিযোদ্ধারা। ৯ মাসের সেই লড়াইয়ে রক্তে লাল হয়েছে যমুনা গলঘেসিয়া, ইছামতি নদী। কর্ণফুলী থেকে মধুমতি, ব্রহ্মপুত্র থেকে ইছামতি, পদ্মা মেঘনা যমুনা সুরমার বুক,এই নদীর হানাদার বাহিনী এর সামনে দাঁড়িয়েছে বাধার প্রাচীর হয়ে। বিজয়ের ৫০ বছর পুর্তিতে যমুনা গলঘেসিয়া নদীকে মুক্তিযোদ্ধা নদী ঘোষণার দাবি করছি।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ডি আর এম কলেজের অধ্যক্ষ আবুল বাশার, শিমুলিয়া কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, থানা আ’লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি কে মেডেল সহ আওয়ামী লীগ শিক্ষক সমিতি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত