শিরোনাম
৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি?
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি
  • গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি

    গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ‘দোলা পরিবহন’-এর একটি বাসে সজোরে আঘাত করলে সেটি পার্শ্ববর্তী আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ভ্যানচালক শহিদুল দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব। ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুন

    ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ
    রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
    ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান
    সাড়ে ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
    সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা
    ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা?
    ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
    গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু