শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন যুবদলের বিশাল কর্মী সমাবেশ
  • চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন যুবদলের বিশাল কর্মী সমাবেশ

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেল ৩টায় হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

    সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলার অবনতি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মাদকবিরোধী অবস্থানের প্রতিবাদে এবং জাতীয় নির্বাচন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। বক্তব্যে তিনি বলেন, “গত ১৬-১৭ বছর ধরে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দলের প্রতিটি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার হতেন, তিনি তাদের জামিন না হওয়া পর্যন্ত ঘুমাতে পারতেন না। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি সেই নেতাকে চাই, নাকি অন্য কোনো বসন্তের কোকিলকে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শেখ ফরিদ আহমেদ মানিককেই এমপি হিসেবে দেখতে চাই।”

    তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তা অন্য কোনো দলের সমাবেশে দেখা যায়নি। এটি প্রমাণ করে মৈশাদী ইউনিয়নের জনগণ বিএনপিকে এবং মানিক ভাইকে কতটা ভালোবাসে।”

    সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান (নজু) সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

    এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদে পদপ্রার্থীরা বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে সমাবেশ যোগদেন।।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,