শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> রাজনীতি
  • চাঁদপুর ২ সংসদীয় আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোঃ আব্দুল কাদির
  • চাঁদপুর ২ সংসদীয় আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোঃ আব্দুল কাদির

    ধনাগোদা বার্তা.

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চাঁদপুর ২ (মতলব উত্তর-দক্ষিন) সংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল কাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

    ৩০ শে নভেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতার ঘোষণা করেন দলটি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    মোঃ আব্দুল কাদির একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মতলবগঞ্জ জে,বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সরকারি কবি নজরুল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম,বি,এ করেছেন।

    প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় কাদির বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে ও আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ আমি জন সেবায় নিজেকে নিয়োজিত করিব। পরিশেষে তিনি সকলের দোয়া এবং ভোট কামনা করেছেন।

    আরও পড়ুন

    প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
    পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী
    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন