শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • চাঁদপুরের তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ গ্রহণ
  • চাঁদপুরের তিন উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগনের শপথ গ্রহণ

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী:

    চাঁদপুরের,কচুয়া ও ফরিদগঞ্জ, হাইমচর উপজেলার ২৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

    শপথ নেওয়া নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য (চাঁদপু-৩) শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি নব নির্বাচিত চেয়ারম্যানগনের উদ্দেশ্যে বলেন শততা, নিষ্ঠা, আনুগত্য দিয়ে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নের জনগনের কল্যাণে কাজ করে যাবেন।

    আপয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব তাই উন্নয়নের জন্য সবসময় আপনাদের পাশে থাকবেন। সবসময় শ্রদ্ধার সাথে আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে।

    জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক। কে ভোট দিয়েছে কে দেয় নাই তার তিকে না তাকিয়ে সকলকে আপনকরে নিয়েই আপনাদের কাজ করতে হবে।

    তিনি আরো বলেন, সকল মেম্বারদের একই চোখে দেখবেন। বিশেষ করে মহিলা মেম্বারদের। গ্রাম আদালতের মাধ্যমে আপনারা মামলা নিষ্পত্তি করতে পারেন। গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করলে গ্রামের সাধারণ মানুষদের কষ্ট করে শহরে আসতে হবে না। আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে আপনার এলাকার আরো উন্নয়ন হবে। জন্ম নিবন্ধন, নাগরিকত্বের সনদ দেওয়ার ব্যাপারে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে।

    আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যারা আপনাকে ভোট দিয়েছে তারা যেন আপনার প্রকৃত সেবাটি পায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন , বিশেষ অতিথি হিসেবে অনলাইনে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, কচুয়া পৌরসভার মেয়র স্বপন মাহমুদ।

    এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম,চাঁদপুর পৌরসভার মোয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিলন, সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়াম্যান, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

    অনুষ্ঠানের শুরেতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান। পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,