শিরোনাম
সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি ফ্রান্সে গভীর সংকটে মাখোঁ, রাজনৈতিক উত্থানের পথে লো পেন শাহজালাল বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি দিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ কালিগঞ্জ কৃষ্ণনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার নিরাপত্তাজনিত কারণে রিয়াদের ফ্লাইট স্থগিত, দাম্মাম রুটে প্রস্তুতির আশা সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • নেটফ্লিক্সে দাপট দেখানো তুর্কি সিরিজের রহস্য কী?
  • নেটফ্লিক্সে দাপট দেখানো তুর্কি সিরিজের রহস্য কী?

    গত কয়েক বছরে নেটফ্লিক্সে আসা তুর্কি সিরিজগুলো বিশ্বব্যাপী বেশ আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় মের্ত বায়কাল পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’ মুক্তির পর থেকেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। সিরিজটি মুক্তির প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের নন-ইংলিশ সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। কেবল প্রথম দুই সপ্তাহেই সিরিজটি ১ কোটি ৪৩ লাখ ভিউ পাওয়ার গৌরব অর্জন করেছে। দেশের বিভিন্ন টিভিতে বাংলায় ডাবকৃত তুর্কি সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সিরিজের রিলসও ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে তুর্কি সিরিজের জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে ওটিটি প্ল্যাটফর্মগুলো।

    গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুন্দা নামে একজন চিত্রশিল্পী, যে চরিত্রে অভিনয় করেছেন এলচিন সাঙ্গু। মা হওয়ার পর থেকে সংসার ও সন্তানের দেখভালের চাপে নিজের সৃজনশীল জীবন থেকে অনেকটাই ছিটকে পড়েছেন তিনি। নিজের শিল্পীসত্তা ফিরে পাওয়ার তাগিদে তিনি সন্তানের আয়া হিসেবে নাজলিকে নিয়োগ দেন, যার চরিত্রে দেখা গেছে মেলিস সেজেনকে। নাজলির ওপর ফুন্দা দ্রুতই নির্ভরশীল হয়ে পড়েন। তবে গল্পে নাটকীয় মোড় আসে যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) বাড়ি ফিরে নাজলিকে চিনতে পারেন। জানা যায়, অতীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামীর অতীত সম্পর্কের বিষয়টি ফুন্দার সাজানো সংসার ও মনস্তাত্ত্বিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত হানে। সেই সূত্রেই তাঁর জীবনে আসে নাজলি (মেলিস সেজেন)। মা হওয়ার পর সংসার ও সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শিল্পীজীবন থেকে অনেকটাই দূরে সরে গেছেন। নিজের পুরোনো সত্তায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতার চাপে তা সহজ হয়ে ওঠে না। মেয়ের দেখাশোনার জন্য একজন আয়া নিয়োগের সিদ্ধান্ত নেন তিনি।

    সিরিজটির প্রধান শক্তির জায়গা হলো এর টানটান চিত্রনাট্য। আপাতদৃষ্টিতে সাধারণ দাম্পত্য জীবনের গল্প মনে হলেও, বিশ্বাসের সংকট ও রহস্যের জাল দর্শকদের প্রতি পর্বে নতুন কৌতুহল তৈরি করে। বিশেষ করে নাজলির চরিত্রটি অত্যন্ত রহস্যময়। পরিবারের বিশ্বাসের জায়গা দখল করে নেওয়ার আড়ালে তাঁর আসল উদ্দেশ্য কী, তা নিয়ে দর্শকরা শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখেন।

    সিরিজটি নিয়ে সমালোচকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট ডিসাইডারের পর্যালোচনায় ফুন্দার মানসিক দ্বন্দ্ব, শিল্পীসত্তায় ফেরার আকুলতা এবং দুই নারী চরিত্রের মধ্যকার রহস্যের চমৎকার চিত্রায়ণের প্রশংসা করা হয়েছে। তবে তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর মতে, গল্পের বুননে কিছু অস্পষ্টতা রয়েছে এবং কিছু বিষয় বারবার ব্যাখ্যা করার প্রবণতা পুরো সিরিজের গতিকে কিছুটা মন্থর করেছে। তাদের মতে, দারুণ সম্ভাবনা থাকলেও চিত্রনাট্য সবসময় সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি।

    আরও পড়ুন

    সাহসী অভিনয় থেকে উপস্থাপনা: সিমি গাড়োয়ালের বর্ণিল জীবন
    মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ চালক
    ভয়ংকর সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অনুপমা পরমেশ্বরন
    মেয়ের ছবি প্রকাশ করে অপূর্বর আবেগঘন বার্তা
    ১২ ছবিতে পরিচিত হোন নবাগত আজিজুন মিমের সঙ্গে
    বানোয়াট ভিডিও কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন
    চলে গেলেন বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী
    জন্মদিনে পুরোনো বন্ধুর এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস