শিরোনাম
ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
  • প্রচ্ছদ
  • জাতীয় >> প্রচ্ছদ >> সারাদেশ
  • পাটুরিয়ায় ফেরিডুবি উদ্ধারকাজ সকাল থেকে আবার শুরু
  • পাটুরিয়ায় ফেরিডুবি উদ্ধারকাজ সকাল থেকে আবার শুরু

    ধনাগোদা বার্তা.

    মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় বুধবারের (২৮ অক্টোবর)মতো উদ্ধারকাজ রাত সোয়া আটটার দিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সদস্য (পরিকল্পনা ও পরিচালন) এবং যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

    ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহনসহ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির সামনের বাঁদিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ামাত্র ফেরিতে থাকা তিনটি পণ্যবাহী যান দ্রুত ফেরি থেকে নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। তখন ওই গাড়িটি নদীতে পড়ে যায়। এর পরপরই ফেরিতে থাকা অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

    মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ার পর নদী থেকে মোটরসাইকেল উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। বুধবার দুপুরে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে

    দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। রাত সোয়া আটটা পর্যন্ত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ দিয়ে নদী থেকে চারটি পণ্যবাহী যানবাহন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া আরও পাঁচটি পণ্যবাহী গাড়ি স্রোতে ৫ নম্বর ঘাটে ভাসমান মেরামত কারখানার পূর্ব পাশে গিয়ে আটকা পড়ে। এ নিয়ে আজ রাত পর্যন্ত নয়টি পণ্যবাহী যানবাহন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও পাঁচটি পণ্যবাহী গাড়ি নদীতে ডুবন্ত অবস্থায় রয়েছে। রাত সাড়ে আটটার দিকে যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সারা দিন কাজ করার কারণে উদ্ধারকারী দলের সদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁদের বিশ্রামের প্রয়োজন। এ কারণে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

    তিনি আরও বলেন, উদ্ধারকারী শক্তিশালী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশে যাত্রা করেছে। সকালের মধ্যে জাহাজটি পাটুরিয়া পৌঁছাবে এবং উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হবে। আজ রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল