শিরোনাম
শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা নেপালে প্রদর্শনের অনুমতি পেল না আয়ুষ্মান-সারার সিনেমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪ নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং সুলতানাবাদ ইউনিয়নে পূজা মণ্ডল পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবি অভিযান: মাদকসহ আটক ৮৪ প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর ফ্রান্সে সিটি হলে অগ্নিকাণ্ড: গ্রেপ্তার কট্টর বামপন্থী সন্দেহভাজন বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা রিমান্ডে ডা. শফিকুর রহমান: জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য
  • প্রচ্ছদ
  • খুলনা বিভাগ
  • প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
  • প্রভাবশালী অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি আইনমন্ত্রীর

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপার বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অপরাধ করে কেউ যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অপরাধ করে পার পাওয়ার সুযোগ কারও নেই।

    মাদক নির্মূলে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে মন্ত্রী জানান, এলাকায় মাদকসেবী বা ব্যবসায়ীদের তথ্য দিতে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করা যাবে। মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এলাকায় মাদকসেবী, বিক্রেতা বা কারবারির সন্ধান পাওয়া গেলে তার হোয়াটসঅ্যাপ নম্বরে তালিকা পাঠানো যাবে।

    তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার প্রবণতার বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন। কোনো জনপ্রতিনিধি বা প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে, তাকে তাৎক্ষণিকভাবে আটক করে আইনের হাতে তুলে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। দুর্নীতি, অপরাধ ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    শারদীয় দুর্গোৎসব উদযাপন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, শৈলকুপার ১২৮টি পূজামণ্ডপে সরকারি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত ৪০টি মণ্ডপে ৫০০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ১৬টি বিশেষ মন্দিরের প্রতিটিকে ১ লাখ ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পৌঁছানো হবে।

    উপজেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের অনিয়ম নিয়ে মন্ত্রী বলেন, অতীতে সরকারি চাকরি বা সড়ক নির্মাণের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল, যা এখন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালের ওষুধ বরাদ্দে অনিয়মের বিষয়গুলোও নজরে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শৈলকুপা হাসপাতালে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, তার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীরা প্রতি মাসে এই তহবিলে ৫ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন, যা অসচ্ছল রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।

    ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ভিন্ন মত ও পথের অনুসারী হলেও আমাদের মূল পরিচয় বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সেজন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলস কাজ করছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি একটি দুর্নীতিমুক্ত ও উন্নত শৈলকুপা গড়তে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শৈলকুপা গড়তে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হুসাইন, পুলিশ সুপার আশিস বিন হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিডার ড. প্রদীপ কুমার শাহা ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি
    সুন্দরবনে চার জেলে উদ্ধার, জিম্মি আরও ১৭ জন
    শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে
    কালিগঞ্জ বিষ্ণুপুরে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম” 
    কা‌লিগ‌ঞ্জে ডা. আঃ ওহাব এর উদ্যোগে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” 
    মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন মৃত্যুর পর আমার কবর যেন কালিগঞ্জে দেওয়া হয় ………. লেঃ মাহফুজ আলম বেগ
    কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত”
    কালিগঞ্জে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত”