শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চাঁদপুর >> মতলব
  • বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন
  • বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করতে এই শাখা চালু করা হয়েছে।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, চাঁদপুর জেলা শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার নাহিদ হোসেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন ছেংঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াসিন, মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি খাতে সহজ শর্তে ঋণ প্রদান এবং আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
    নতুন এই শাখা চালুর ফলে ছেংঙ্গারচর ও আশপাশের এলাকার কৃষকরা এখন থেকে সহজেই কৃষি ঋণ, সঞ্চয় এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
    অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন