শিরোনাম
ওয়ান্ডারার্সকে গুঁড়িয়ে বসুন্ধরা কিংসের বড় জয়, শীর্ষে ফর্টিস বিমান বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, পরিকল্পনা ৩৫ উড়োজাহাজের ভূমধ্যসাগরে ওশান ভাইকিংয়ের অভিযানে ১০১ অভিবাসী উদ্ধার বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক পশ্চিমবঙ্গের দুই উপনির্বাচনে বিজেপির জয়, ভোট জালিয়াতির অভিযোগ বিরোধীদের শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সংক্ষিপ্ত তালিকায় চার ইউরোপে চীনের বাণিজ্যিক আধিপত্য, প্রতিদিন বাড়ছে বিশাল বাণিজ্য ঘাটতি চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

    বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার পথে টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে পর্যটকবাহী চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকারী দল গাড়িতে থাকা দুইজনকে মৃত অবস্থায় এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিজিবির পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। একইসঙ্গে নিহতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

    আরও পড়ুন

    চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবল আল আমিনের
    নিজ জন্মভূমিতেই উপেক্ষিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ
    দুর্গোৎসবকে সম্প্রীতির বার্তার মাধ্যম করতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক
    মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল
    সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
    চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি
    সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা
    জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী