শিরোনাম
সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২ ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
  • ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করে চলছে। রোববার রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যেই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি।

    বক্তব্যে নাহিদ ইসলাম বিগত তিনটি সংসদকে অবৈধ হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি শেখ হাসিনার শাসনামলের তিনটি সংসদকে অবৈধ বলে দাবি করলেও তা আইনগতভাবে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই।

    কারণ হিসেবে তিনি জানান, বিএনপি সরকার কখনো আনুষ্ঠানিকভাবে সেই সংসদগুলোকে অবৈধ ঘোষণা করেনি।

    বর্তমান সরকারকে পুরোনো সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি। তার মতে, বিদ্যমান সংবিধান সংশোধন কমিটি ভালো কোনো সংশোধনী আনলেও, পুরোনো ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে তা আবারও অবৈধ হিসেবে ঘোষিত হতে পারে, যেমনটা আওয়ামী লীগ পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ প্রমাণ করতে চেয়েছিল। আমরা দেখেছি কীভাবে পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে একজন অবৈধ দখলদার, ক্ষমতা দখলদার হিসেবে আওয়ামী লীগ ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ফলে এটা যে তারেক রহমানের সঙ্গে হবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পাহাড় অশান্ত কেন, এটার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। আমরা জানি, পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। এরই মধ্যে বাংলাদেশের গণতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে একধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে।

    পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সমতল থেকে শুরু করে পার্বত্য অঞ্চল পর্যন্ত সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকার পাহাড়কে স্থিতিশীল রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার নেপথ্যে বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এই কথিত বন্ধুরাষ্ট্রই পাহাড়কে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখতে চাইছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এক-এগারোর মতো ঘটনা ঘটেছে। এসব গোষ্ঠীর তৎপরতায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

    এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এনসিপি স্বচ্ছ তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল, যা নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। কিন্তু বিএনপি বা সরকার পক্ষ নিজেদের সুবিধা অনুযায়ী স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কথা ভাবছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। স্পিকার কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, তাই তাকে নির্দলীয় প্রধান করা সম্ভব নয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও উদ্দেশ্য করে বলেন, যারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে সংবিধান রক্ষার আশা করা বোকামি। নিজেদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য অতীতে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল। ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি। ‘র‍্যাঙ্কড টাইপ ভোটিং সিস্টেমের’ মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব গণভোটে পাসও হয়েছে। স্পিকারের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক কার্যক্রম এবং রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে। তিনি হয়তো দলের প্রাথমিক সদস্যপদ ও পদবি ছেড়ে দিতে পারেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদী সংবিধান রক্ষা করতেও ব্যর্থ হবেন।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুরের সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, নির্বাচনের পর এলাকাটি মাফিয়া ও সন্ত্রাসী গোষ্ঠীর দখলে চলে গেছে। চাঁদাবাজি এখন প্রতিটি পাড়া-মহল্লা ও ছোটখাটো ব্যবসায়ও ছড়িয়ে পড়েছে। এমনকি পশুখাদ্য বা মাছের খাবার সরবরাহের মতো তুচ্ছ বিষয় নিয়েও চাঁদাবাজি চলছে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে অভিযানের নাটক করছে, অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে গোপন লেনদেন করছে। প্রধানমন্ত্রী ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, একসময় চাঁদাবাজি নির্দিষ্ট কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বা মার্কেটে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামগঞ্জের অলিগলি, পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের একাংশ লুটপাটে ব্যস্ত, আরেক অংশ ক্যামেরার সামনে অভিযান চালালেও পরে অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন বার ও প্রতিষ্ঠানে অভিযানকে স্বাগত জানালেও অভিযানের পর সেখানে আবার লেনদেনের অভিযোগের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

    এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মিরপুরকে বর্তমানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় প্রধান পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে পদত্যাগ করতে বাধ্য করা হলেও ঘটনার সাথে জড়িত প্রতিমন্ত্রী ও অন্যান্য প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তুষারের অভিযোগ, সরকার সংবিধান সংশোধন কমিটির আড়ালে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এক ধরনের ইঞ্জিনিয়ারিং করছে। তিনি সরকারকে মাগুরার উপনির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে মানুষ আবারো রাজপথে নেমে আসবে। একটি ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনাও এর উদাহরণ। ওই ঘটনায় একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলা হলেও হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তার করা হয়নি।

    আরও পড়ুন

    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম
    সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
    বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম
    রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ
    প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব
    তিন দেশ সফরে চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান
    ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে জামায়াতের লংমার্চ শুরু
    ডা. শফিকুর রহমান: জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য